• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট / ৩৩৭ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনি ভালো কাজ করতে পারবে, যখন আপনারা সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নিজেকেই কাজ করতে হবে।”প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের একটি নির্বাচনী ম্যানিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই আমাদের ম্যানিফেস্টোর প্রতিশ্রুতির অনুযায়ী কাজ করতে হবে।”সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন, এরপর কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ম্যানিফেস্টোয় উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরাপদ বোধ করে। আমরা সবাই একসাথে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দূর করতেও কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।” তারেক রহমান কর্মকর্তা-কর্মচারীদের দেশের স্বার্থে গোপনীয়তা মেনে চলার নির্দেশ দেন এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণ করে জাতিকে সুশৃঙ্খল ও সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করার গুরুত্ব তুলে ধরেন।


More News Of This Category
bdit.com.bd