• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

দেশে এলো হামসহ ১০ টিকার নতুন চালান

নিজস্ব প্রতিবেদক : / ৫৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

দেশে পৌঁছেছে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান। এই চালানে রয়েছে হামের ১৫ লাখ ডোজ টিকা।

বুধবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে। আগামীতে টিকার আর কোনো সংকট তৈরি হবে না।

তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা এনে ইতিহাস গড়েছে সরকার। আগামী ১০ই মে’র মধ্যে হামসহ আরও ১০ ধরনের ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

নতুন এই চালানে হাম ছাড়াও রয়েছে রুবেলা, ওরাল পোলিও, বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েডের টিকা।


More News Of This Category
bdit.com.bd