• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ

ডেক্স রিপোর্ট / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালের জুনে ক্ষমতা ত্যাগ করার সময় বাংলাদেশকে দুর্নীতিতে শীর্ষে পৌঁছে দিয়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, “২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।” তিনি আরও উল্লেখ করেন, দেশের দুর্নীতি দমনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে।

রাষ্ট্রপতির ব্যাখ্যা অনুযায়ী, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর দেশে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায়। একই বছরের অক্টোবর মাসে দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়ার সরকার কঠোর পদক্ষেপ শুরু করে এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করা হয়। এই উদ্যোগের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবরের আগে দেশটি ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।

অধিবেশনে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ খাতগুলোর পুনর্গঠনের উদ্দেশ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।

তিনি জানান, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd