• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন

ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী

ডেস্ক রিপোর্ট / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে ছোট শিশুদের ওপর অমানবিক আচরণের অভিযোগ সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই থেকে তিন বছর বয়সী শিশুদের শাস্তির নামে ওয়াশিং মেশিনের ভেতরে বসিয়ে রাখা, মুখে জোর করে পানি ছিটানো এবং বাথরুমে আটকে রাখার অভিযোগে পাঁচ নারী কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ঘটনাটি বেঙ্গালুরুর এইচএএল এলাকায় অবস্থিত একটি কর্পোরেট ক্যাম্পাসের ভেতরের ডে-কেয়ার সেন্টারে ঘটেছে। ওই কেন্দ্রটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাপজেমিনি-এর কর্মীদের শিশুদের জন্য পরিচালিত হতো।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুদের নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন তত্ত্বাবধায়ক নিয়মিত ভয়ভীতি ও অপমানজনক আচরণ করতেন। অভিযোগ রয়েছে, ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে শিশুদের বসিয়ে রাখা হতো। এছাড়া টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে পানি ছিটানো এবং কান্নাকাটি করলে বাথরুমে তালাবদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটেছে।

ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। একই সঙ্গে কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাদের অনেকে জানান, অফিসের সময় সন্তানদের নিরাপদ পরিবেশে রাখার বিশ্বাস থেকেই তারা ওই ডে-কেয়ারে শিশুদের ভর্তি করেছিলেন। কিন্তু এমন অভিযোগ সামনে আসায় তারা হতবাক ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক অভিভাবক কর্পোরেট প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত শিশু পরিচর্যা কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি আরও কঠোর করার দাবি জানিয়েছেন।

এদিকে এক বিবৃতিতে ক্যাপজেমিনি জানিয়েছে, কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ প্রতিষ্ঠানটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বেঙ্গালুরু ক্যাম্পাসে পরিচালিত ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ ও শিশু অধিকার কমিশন পৃথকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd