• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : / ১৭৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট এলাকার ৫৫ নম্বর ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি মহল্লায় আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ ঘটনায় কামালের ছেলে আলমসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে চুরি ফ্যাক্টরি মহল্লার লাল মসজিদের পেছনে কামাল ও আমেনা বেগমের দোতলা কক্ষে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd