• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ৬ গ্যাস ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, রিয়াজ এন্ড কোংকে ২ কোটি টাকা জরিমানা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬ টঙ্গীতে ২০ মামলার আসামি মমেলাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলী গ্রেপ্তার গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, মামলায় গ্রেপ্তার ৪ আওয়ামী প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২

টঙ্গীতে ২০ মামলার আসামি মমেলাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ১৭৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ব্যাংকের মাঠ এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমেলা বেগম (৪০) ও দুলেনা বেগম (৪৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মমেলা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে টঙ্গীর হিমারদীঘি ব্যাংকের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মমেলা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। অপর গ্রেপ্তার দুলেনা বেগম একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের মাঠ এলাকার মাদক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মমেলা বেগমকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তাঁর সহযোগী হিসেবে পরিচিত দুলেনা বেগমকে চার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, মমেলা বেগমসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ২০টি মামলা রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক কারবার চালিয়ে আসছিলেন মমেলা।

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 


More News Of This Category
bdit.com.bd