• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

টঙ্গীতে ছুরিকাঘাতে কলেজছাত্র জিহাদের মৃত্যু: খুনের সময় পালাল বন্ধু, গ্রেফতার ৩

টঙ্গী প্রতিনিধি / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

টঙ্গী প্রতিনিধি :

 
গাজীপুরে কলেজছাত্র জাহিদুল আহসান জিহাদ হত্যার ঘটনায়(১৯) তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার উত্তর আউচপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ওষুধের দোকানের সামনে ছুরিকাঘাতে নিহত হন জিহাদ। ঘটনার পর অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের বাবা ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ (২০), মো. স্বাধীন (২১), অনিক (২০), আলামিন (২২), আক্তার হোসেন (২৪) ও সুজন (২৪)। তারা সবাই টঙ্গী পশ্চিম থানাধীন এরশাদ নগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, জিহাদুল ও তার সহপাঠীদের ওপর অভিযুক্তরা হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলে জিহাদকে একা পেয়ে আসামিরা এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে প্রধান আসামি আব্দুল্লাহ হাতে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে জিহাদের বাম উরুতে আঘাত করেন, এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর ইম্পেরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উত্তরা পৌঁছালে জিহাদের মৃত্যু হয়। সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd