• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রী-এমপিদের সতর্কতা ও দিকনির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা খাল খনন কর্মসূচি‌ ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে পেছানোর পথ খুঁজছেন ট্রাম্প সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার।

জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

ডেক্স রিপোর্ট / ৩৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট :

 

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশের অকটেন ও পেট্রল বিক্রয় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এবার দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় ১৫ শতাংশ কমিয়ে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার জন্য বিপিসি সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রদান করছে। এর আওতায়, পূর্বে ২৫ শতাংশ হ্রাসের পরিকল্পনা থাকলেও, নতুনভাবে বরাদ্দ চার্ট অনুযায়ী বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) বিক্রয় হ্রাস মাত্র ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। বিপিসি আরও জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীনস্থ বিপণন কম্পানি সমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd