• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

ডেক্স রিপোর্ট / ১৬১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

 

সরকার জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট রোধের জন্য সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে এই নির্দেশনা পাঠানো হয়েছে । মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, “জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হওয়ার নিশ্চয়তা দিতে এই উদ্যোগ নেওয়া হলো।” চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অবৈধ তেলের মজুদ তৈরি বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি রোধ করা এবং খোলা বাজারে তেল পাচার ও বিক্রির ওপর কড়া নজরদারি চালানো। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো  হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd