• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৬ জনের ফাঁসির আদেশ ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত বুধবার দিল্লিতে সাংবাদিকদের ডেকেছেন শেখ হাসিনা আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৫৯৮ টাকা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ আগস্ট পালিত হতে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যেন নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা, টহল এবং সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সম্ভাব্য অপরাধ ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসটির এক সপ্তাহ আগে থেকেই র‌্যাবের সদস্যরা নজরদারি চালিয়ে আসছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।


More News Of This Category
bdit.com.bd