• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : / ২৪ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

 

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সংগঠনের ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। জিয়া উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

মাজার জিয়ারত শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের বাকি সময় ঢাকার বিভিন্ন স্থানে আয়োজিত আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।

ঢাকায় ১৬ স্পটের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী 
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।  এর অংশ হিসেবে শনিবার (৩০ মে) সকাল ১১:০০ টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

মাজার জিয়ারত শেষে তিনি ওলামা দলের উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন।

মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মোট ১৬টি স্পটে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কাপড় এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন।

ঢাকা মহানগর উত্তরের যেসব স্পটে যাবেন প্রধানমন্ত্রী-
চন্দ্রিমা উদ্যান (শুরু): মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। টিএনটি মাঠ (মানিক মিয়া এভিনিউ) মিনিট। শ্যামলী স্কয়ার। সরকারি বাংলা কলেজ। আয়ুর্বেদী কলেজের উল্টো পাশে। পল্লবী মেট্রো স্টেশন। ইসিবি চত্বর।

ঢাকা দক্ষিণের স্পটগুলো হলো-
ঢাকা উত্তরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্পটের কর্মসূচিতে অংশ নেবেন এবং বিকেলের দিকে নয়াপল্টনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

দক্ষিণের প্রথম স্পট- জোড়পুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবন, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত মূল কর্মসূচিতে বিকেলে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, যুবদল কার্যালয় বাংলাবাজার, ধোলাইখাল লিংক রোড, মিয়া ভাইয়ের বাড়ী, শহীদ ফারুক সড়ক থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা, বিক্রমপুর প্লাজার সামনে, জুরাইন রেলগেট, সাত মসজিদ রোড, ধানমন্ডি বাসস্ট্যান্ড।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতির আদর্শকে সমুন্নত রাখতে এবং তার শাহাদাত বার্ষিকীতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী নিজে এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থাকছেন। কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd