• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে -৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ / ২০৮ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের ইলাহীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম গতকাল সন্ধ্যায় তাঁর ব্যাটারিচালিত অটোভ্যানে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তাঁর ভ্যানের সকাপ ভেঙে যায়। ফলে তিনি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওপরে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে বগুড়া যাওয়ার পথে রবিউল ইসলাম মারা যান। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।’


More News Of This Category
bdit.com.bd