• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

জয়পুরহাট পৌরসভায় অবৈধভাবে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ ৫২ কর্মচারীকে অপসারনের দাবী করেছে সচেতন নাগরিকবৃন্দ

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধিঃ / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

 

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জয়পুরহাট পৌরসভায় অবৈধভাবে মাষ্টাররোলের মাধ্যমে ৫২জন অতিরিক্ত কর্মচারীকে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এসব অতিরিক্ত কর্মচারীকে অপসারনের দাবী করেছে জয়পুরহাটের সচেতন নাগরিকবৃন্দ। জয়পুরহাট জেলা প্রশাসক ও প্রেসক্লাবে দেওয়া পত্র মারফত জানা যায়, বিগত সরকারের সময়ে জয়পুরহাট পৌরসভায় জনবল না লাগলেও আওয়ামীলীগ কর্মীদের পুর্ণবাসনের জন্য তৎকালীন মেয়র ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার ভাইসহ বিভিন্ন আত্মীয়-স্বজন ৫২ জনকে মাষ্টাররোলের মাধ্যমে নিয়োগ করেন। এই ৫২ জন কর্মচারীর বেতন-ভাতা বাবদ অনেক টাকা প্রতিমাসে পৌরসভার ফান্ড থেকে খরচ করা হচ্ছে। ফলে পৌরসভার টাকার অপচয় হচ্ছে। এছাড়া অতিরিক্ত স্টাফের কারণে প্রশাসনও মাথা ভারী হয়ে পড়েছে। মাষ্টাররোলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার, অফিস সহকারি, বিদ্যুৎ হেলপার, ড্রাইভার, স্বাস্থ্যকর্মী, বিল বিতরণকারী, পাম্প চালক, সুপারভাইজারসহ বিভিন্ন পদের কর্মচারী আছে। এসব কর্মচারীদের মধ্যে সকলেই আওয়ামীলীগ সর্মথক হওয়ায় তারা বর্তমানে সরকারের বিরুদ্ধে কাজ করছে। ১৭০ জন সচেতন নাগরিকের স্বাক্ষরে পাওয়া লিখিত পত্র মারফত অনতিবিলম্বে পৌরসভায় আওয়ামী দোসর ৫২ জন মাষ্টাররোলে নিয়োগকৃত কর্মীদের অপসারণ করে পৌরসভার ব্যায় কমানোর দাবি জানানো হয়।
এ ব্যাপারে সচেতন নাগরিক দেলোয়ার হোসেন জানান, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এসব কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আওয়ামীলীগ পালিয়ে গেলেও তারা এখনও বহাল তবিয়তে চাকুরী করে বেতন নিচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। এত বেশী কর্মী প্রয়োজন নাই। জনগনের ট্যাক্স বৃদ্ধি না করে কর্মী কমালে পৌরসভার উন্নয়ন বৃদ্ধি পাবে।
এ ব্যাপারে জয়পুরহাট পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা জানান, আমরা একটি দরখাস্ত পেয়েছি। আমাদের পক্ষ থেকে বিষয়টি মন্ত্রনালয়ে জানানো হয়েছে। মন্ত্রনালয় থেকে চিঠি আসলে আমরা পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি মন্ত্রনালয় থেকে চিঠি আসতে দেরি হয় তাহলে আমরা আগামী মাসিক সভায় বিষয়টি এজেন্ডা আকারে উপস্থাপন করে ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category
bdit.com.bd