• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছাড় দিতে এসআই জাহিদুলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকদের সাথে মিশে  নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ও এম এস কর্মসূচি চালু, কেজি ৩০ টাকায় চাল গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছিনতাইকারী আটকের পর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে মামলা না দেওয়ার অভিযোগ এসআই জাহিদুলের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন / ১৮০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন :

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জসিমের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে নিয়মিত মামলা না দিয়ে আদালতে সন্দেহভাজন হিসেবে প্রসিকিউশন দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপির বাসন থানার কিলো-টু টিমের দিবাকালীন দায়িত্ব পালনকালে নাওজোর এলাকায় অভিযান চালিয়ে ইমন নামের এক ব্যক্তিকে আটক করেন এসআই জাহিদুল ইসলাম জসিম।
অভিযোগ রয়েছে, আটকের পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়মিত মামলা না দিয়ে ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তাঁকে আদালতে সন্দেহভাজন হিসেবে পাঠানো হয়। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে এসআই জাহিদুল ইসলাম জসিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বাসন থানার তদন্ত কর্মকর্তা মো. সেলিম বলেন, বাসন থানা পুলিশের সঙ্গে এ ধরনের কোনো অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি।
সাংবাদিকের সঙ্গে এসআই জাহিদুল ইসলামের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “জাহিদুল একজন মানসিক রোগী। তাঁর আচরণ ও কথাবার্তা অনেক সময় অশোভন হয়ে থাকে। তিনি সবার সঙ্গেই এ ধরনের আচরণ করেন।”
অন্যদিকে, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, সাংবাদিকরা যেকোনো বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য প্রশ্ন করতেই পারেন। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণের কোনো সুযোগ নেই।
এ ঘটনায় উত্থাপিত ঘুষ গ্রহণের অভিযোগ, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd