চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে অভিযান চালিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।