• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রাক্তন ছাত্র আলহাজ্ব এম আনোয়ার হোসেন বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজনে প্রবাসী গোলাপগঞ্জবাসীর প্রাণবন্ত অংশগ্রহণ গাছায় ‘সবুজ বিদ্যালয়’ গড়ার উদ্যোগে বিএনপি নেতা শাহীনের বৃক্ষরোপণ কর্মসূচি ‎পশ্চিম চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন ইমরান হোসেন গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ ‘স্ত্রী পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না’ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন গাজীপুরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সক্রিয় প্রচারণায় জুলেখা আক্তার

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

চট্টগ্রাম প্রতিনিধি / ২৫ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) তিন ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’-এর ব্যানারে এই হরতাল কর্মসূচি পালিত হবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ।

লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হরতাল চলাকালে তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ হরতালের আওতার বাইরে থাকবে। এছাড়া শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানও হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

হরতাল আহ্বানকারীরা আরও জানান, কর্মসূচি চলাকালে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- মনির হায়দার, মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর ও শফিউল আলম প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd