• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি আজও মধ্যপ্রাচ্যের ৩৩টি ফ্লাইট বাতিল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী নারীর অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব: রাষ্ট্রপতি নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

গাজীপুরের কোনাবাড়ীতে হস্ত  কুটির বাণিজ্য মেলার আড়ালে চলমান জুয়ার আস্তানা বন্ধ করে দিয়েছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি / ১১২ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কোনাবাড়ীতে হস্ত  কুটির বাণিজ্য মেলার আড়ালে চলমান জুয়ার আস্তানা বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিন গত রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ মেলাস্থলে গিয়ে বন্ধ করে দেয়। গত মাসের ১৮ এপ্রিল মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকার সিরামিক মাঠে মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মেলা চালুর পর থেকেই গাজীপুরবাসীর অভিযোগ, মেলার আয়োজক কমিটি মেলার নামে অভিনব কায়দায় সেখানে জুয়ার আসর বসিয়েছে। আয়োজক কমিটি মেলার প্রবেশ টিকিট হিসেবে ২০ টাকা নির্ধারণ করে। লটারি মাধ্যমে ২০ টাকা মূল্যের টিকিট বিজয়ীদের গরু, অলংকার, মোটরসাইকেল, অটোরিকশা, টিভিসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী পুরস্কারের প্রলোভন দেখায় মেলার আয়োজকরা। পরে সেই টিকিট সিএনজি, ভ্যান এমকি অটোরিকশায় শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছিল। যা সম্পূর্ণ জুয়া। পরবর্তীতে গাজীপুরের সচেতন সমাজ মেলার নামে জুয়ার খেলার বিরুদ্ধে ফুঁসে ওঠলে স্থানীয় প্রশাসন মেলাস্থলে গিয়ে মেলা বন্ধ করে দেয়। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, ২০ টাকা মূল্যের প্রবেশ টিকিট পুরো শহর জুড়ে বিক্রি করা হচ্ছে, যা সচেতন মহল ভালো চোখে দেখছেন না। প্রবেশ টিকিটের উপর লটারির মাধ্যমে বিভিন্ন দামি দামি পণ্য দেওয়ার বিষয়টিও জুয়া আইনের সংজ্ঞায় একপ্রকার জুয়া। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আপাতত এ মেলা বন্ধ করে দেয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd