• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

গাজীপুরে ৭১৮ লিটার চোরাই ডিজেলসহ চোরাই জ্বালানি তেল ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

গাজীপুর জেলা প্রতিনিধি :

 

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চোরাই ডিজেল মজুদ ও বিক্রির অপরাধের দায়ে আবুল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭১৮ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সদর থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: আবুল হোসেন গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার জিগাতলী এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের গজারিয়া এলাকায় বসবাস করে একটি লাইসেন্সবিহীন দোকানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, আবুল হোসেন ভাড়া নেওয়া একটি দোকানে অবৈধভাবে চোরাই ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে ৭১৮ লিটার ডিজেলসহ গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লাইসেন্সবিহীনভাবে খোলাবাজারে অবৈধভাবে ডিজেল মজুদ, সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে বিক্রির অভিযোগে জিএমপি সদর থানায় মামলা নং-৫৮, তারিখ: ২৬/০৩/২০২৬ খ্রি. রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৪১৩ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(ক) ধারা উল্লেখ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd