• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট গাজীপুর বাসনে কুখ্যাত ৫ জন ছিনতাইকারী গ্রেফতার পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার খুচরা বাজারে ২২০০-২৩০০ টাকা এলপিজি, চাপে সাধারণ ক্রেতা টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরে ৬২ লাখ টাকার ইয়াবাসহ মাদক পাচারকারী পিয়ারু গ্রেফতার

রাব্বি হোসেন (রবিন) / ৪০৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাব্বি হোসেন রবিন

গাজীপুরে ৬২ লাখ টাকা মূল্যের ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিয়ারু (৩৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজারের ভূষিরমিল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় পিয়ারুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ৬০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা। গ্রেফতারকৃত পিয়ারু চট্টগ্রামের পটিয়া থানার আজিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু জানান, পলাতক মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে তিনি ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল।


More News Of This Category
bdit.com.bd