• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি / ১২৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

শেরপুর থেকে মিনি কাভার্ডভ্যানে করে গাজীপুরে আনার পথে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১।

শনিবার (৮ আগস্ট) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুর জেলার সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) এবং মো. ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।

র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, বিশ্বস্ত সোর্স ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শেরপুর জেলা থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাজীপুরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি মিনি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র‍্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪২৯ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ২৭৭ দশমিক ৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

এ সময় কাভার্ডভ্যানে থাকা সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য, জব্দ করা আলামত এবং গ্রেপ্তার দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd