• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে ১০ মামলার আসামি ছিনতাইকারী সাব্বিরসহ ২ জন গ্রেফতার: ৫ টি মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২৮৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ মামলার এজাহার ভুক্ত আসামি ছিনতাইকারী সাব্বির (২০) সহ ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ৫ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।গাজীপুর মহানগর পুলিশের উপ- পুলিশ কমিশনার রবিউল ইসলামের (অপরাধ উত্তর) প্রেরিত এক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১১- ৪৫ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার শামসুল হক (৩৩) মহানগরীর চান্দনা চৌরাস্তার সুরমা হোটেলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেফতারকৃত সাব্বির সহ অজ্ঞাতনামা আরো ২ জন চাকু ধারা হত্যার ভয় দেখিয়ে শামসুল হকের সাথে থাকা ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ বিষয়ে শামসুল হক বাসন থানাকে অবহিত করলে বাসন থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে সাব্বিরকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক গাজীপুর মেট্রো সদর থানাধীন মদিনা নগর মসজিদ সংলগ্ন উজ্জ্বলের বাসার ভাড়াটিয়া জসিম (৪০) কে গ্রেফতার করে। এ সময় জসিমের হেফাজত থেকে বিভিন্ন সময়ে ছিনতাই হওয়া ৪টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বাসন থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd