• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুরে রেলস্টেশনে ২ মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি / ২৩৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধ :

গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে রেলস্টেশন এলাকায় এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে এবং স্টেশনের পাশে বউবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ তার হলেন: গাজীপুরের কালীগঞ্জ সদর এলাকার কালাপাটুয়া কাপাস এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন (৭৭)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি; তবে তার বয়স আনুমানিক ৩০ বছর। রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গীর বউবাজার এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেলক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই নারী।  এ সময় ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই নারী ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।


More News Of This Category
bdit.com.bd