• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

গাজীপুরে যমুনা টিভি সাংবাদিকের উপর পুলিশের হামলা

গাজীপুর প্রতিনিধি / ২২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে দায়িত্বরত অবস্থায় যমুনা টেলিভিশনের সাংবাদিক পলাশ প্রধানের উপর হামলার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। রবিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্বরত অবস্থায় সাংবাদিক পলাশ প্রধানের সঙ্গে হঠাৎ পেছন থেকে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজমীর তার উপর চড়াও হন। এসময় তাকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যায়।ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দায়িত্বরত সাংবাদিকের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সহকর্মীরা।


More News Of This Category
bdit.com.bd