• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কর্মশালা বাসনে বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার পুলিশ কমিশনারের নামে ভুয়া চিঠি, গাজীপুরের শিল্পপ্রতিষ্ঠানে প্রতারণার চেষ্টা অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কনক গ্রেপ্তার গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে কর্মশালা

রাজু হাসান, মহানগর প্রতিনিধি: / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজু হাসান, মহানগর প্রতিনিধি:

 

গাজীপুরে ‘মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জয়দেবপুর পিটিআই অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)

কর্মশালায় মৎস্য ও পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


More News Of This Category
bdit.com.bd