• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা

গাজীপুরে ভণ্ড কবিরাজ ও আ.লীগ নেতা মোজাম্মেল হক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের সদর থানা এলাকা থেকে কথিত ভণ্ড কবিরাজ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেল হক গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কোনাবাড়ী এলাকার প্রভাবশালী একজন নেতা ছিলেন। একইসাথে তিনি কোনাবাড়ী এলাকার আলোচিত “সাত তলা কবিরাজ বাড়ি”-এর প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত কবিরাজ। স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি সরকারি জমি দখল, অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।গাজীপুর মহানগরীর সদর থানার এসআই মোঃ আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd