• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১ গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন গাজীপুরে নারী সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে থাকাকালে বাসায় লুটপাটের অভিযোগ গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১ গাজীপুর বিআরটিতে দালাল বাদশার দৌরাত্ম্য, তদন্তের দাবি গাজীপুরে ৬ গ্যাস ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, রিয়াজ এন্ড কোংকে ২ কোটি টাকা জরিমানা গাজীপুরের বাসনে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৬ টঙ্গীতে ২০ মামলার আসামি মমেলাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

নিজস্ব প্রতিবেদক : / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি, গাঁজাসহ মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি চাপাতি, চারটি চাকু ও একটি ছোরা উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলার এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারভুক্ত দুজন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজন এবং জিএমপি অধ্যাদেশের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্র মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. দেলোয়ার ওরফে দেলু (৩৬), মো. স্বপন (২৮), মো. রুবেল ওরফে চাক্কু রুবেল (৩৭), মো. শাহিন (২৬), মো. শিপন শেখ (২০), মোসা. মীম (১৯) ও মো. আরমান (২২)। তাঁদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

এ ছাড়া ৫৫০ গ্রাম গাঁজাসহ মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. রবিন মিয়া (২৪) ও মো. মাসুম মিয়া (২৪) নামের দুজনকে।

সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে শিউলী আক্তার (৪০) এবং জিএমপি অধ্যাদেশের মামলায় মো. ফরহাদ হাওলাদার (২৬) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসন থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd