• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবে মহানগর শাখার সাংবিধানিক প্রশিক্ষণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১ টঙ্গী পশ্চিমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়রানি ও হামলার অভিযোগ গাজীপুরের বাসন ১৩ নম্বর ওয়ার্ডে শিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবে মহানগর শাখার সাংবিধানিক প্রশিক্ষণ ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

রাজু হাসান,গাজীপুর প্রতিনিধি : / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজু হাসান,গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুসংহতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪:০০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিপরীতে ৯০’স লাউঞ্জ (90’s Lounge)- রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অএ সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারীর সঞ্চালনায়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ প্রেসক্লাব শুধু বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক নয় তথা সারাদেশের সাংবাদিকদের অধিকার আদায়ের সর্বদা কাজ করছে । সাংবাদিকদের অধিকার আদায়ে সকল কে ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি। এসময় নবগঠিত গাজীপুর মহানগর শাখার সাংবাদিক ইয়াছিন গাজী কে সভাপতি ও আব্দুল বারী কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান খান, সহ সভাপতি স্বপন চন্দ্র দাস, যুগ্ন সাধারণ সম্পাদক দৈহিক ঢাকা পএিকার স্টাফ রিপোর্টার রাজু হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান, কোষাধক্ষ্য মো: শাহিনুর ইসলাম দপ্তর সম্পাদক দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো:আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: জাফর আলী,আপ্যায়ন সম্পাদক রোকসানা আক্তার,আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক মোছা:শান্তা সরকার,সহ মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা কাজল,নির্বাহী সদস্য জুলফিকার আলী জুয়েল সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাহিছ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খন্দকার। এছাড়া ও
অনুষ্ঠানে গাজীপুর জেলার ও বিভিন্ন উপজেলা, মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাব।


More News Of This Category
bdit.com.bd