• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন  চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ

গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন 

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি : / ২৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

 

০মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার হতে গাজীপুর-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান এর অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাসন মেট্রো থানা এলাকায় প্রায় ২০০ জন হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়।
​উক্ত বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ তানভীর সিরাজ এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির।
​খাদ্যশস্য বিতরণকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী আজমিরী রহমান মুন্নি এবং বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
​অনুষ্ঠানে তৃণমূলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন:
​আতাউর রহমান (সভাপতি, ১৪ নং ওয়ার্ড বিএনপি)
​হাতেম আলী (সিনিয়র সহ-সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি)
​এডভোকেট মোঃ সোহেল রানা (প্রচার সম্পাদক)
​অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ও জুলেখা আক্তার (মহিলা দল প্রতিনিধি)
​এছাড়াও বাসন মেট্রো থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষা ও খাদ্যশস্য বিতরণে সহযোগিতা করেন।
​উপস্থিত নেতৃবৃন্দ জানান, অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই সরকারের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ত্রাণ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।


More News Of This Category
bdit.com.bd