• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গাজীপুর মহানগর কমিটি ঘোষণা দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং, ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে অনেক এলাকা জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা গাজীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে খলনায়ক ডন কারাগারে গাজীপুরে ১ পিস ইয়াবাসহ সামারী ট্রায়াল মামলার আসামি গ্রেপ্তার গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

গাজীপুরে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) গাছা থানা পুলিশ বসুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—মো. নাছির মোল্লা (৩৪) ও মো. তরিকুল ইসলাম অপু (৩৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে এলাকায় পরিচিত। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অপরাধ দমনে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd