• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ১৭৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও বানানোর সময় চলন্ত ট্রেনের ধাক্কায় নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ এলাকার শামসুল হকের ছেলে।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় নুরুল ইসলাম ট্রেনের পাশে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এসময় অসাবধানবশত চলন্ত ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তার মাথা ও হাতে মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


More News Of This Category
bdit.com.bd