• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুরে জনসাধারণের প্রতি সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের করণীয় নিয়ে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি / ১৮৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিকদের আয়োজনে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কোনাবাড়ী এলাকার কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা সুন্দর সমাজ গঠনে সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত ভূমিকা নিয়ে কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, “দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি সব সময় সাংবাদিক ও প্রশাসনের পাশে থাকবে। রাজনীতি, সাংবাদিকতা ও প্রশাসন -এই তিনটি শক্তি এক হয়ে কাজ করলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।”কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, “জনসেবার লক্ষ্যে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। সাংবাদিকরা পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।”সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে অবদান রেখে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ভুয়া সাংবাদিক ও অনির্ভরযোগ্য অনলাইন পোর্টাল এই পেশাকে কলুষিত করছে। একটি স্মার্টফোন হাতে নিয়েই কেউ কেউ সাংবাদিকতার নামে অপকর্মে জড়িয়ে পড়ছে, এতে মূলধারার সাংবাদিক সমাজ হেয়প্রতিপন্ন হচ্ছে।”তারা আরও বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও পেশাদার ক্ষেত্র, এখানে শৃঙ্খলা ও নীতিমালার প্রয়োজন রয়েছে। ভুয়া সাংবাদিকদের প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক দল ও মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।”সভায় আরো বক্তব্য রাখেন- কোনাবাড়ী থানা বিএনপি’র সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল, দৈনিক জনকণ্ঠ পত্রিকা গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ টিটু, এটিএন বাংলার ও এটিএন নিউজের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ মাজহারুল ইসলাম মাসুম,  দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি মুজিবর রহমান, বৈশাখী টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ রফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দিপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,  সময়ের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি মিল্টন খন্দকার, যমুনা টেলিভিশনের গাজীপুর স্টাফ রির্পোটার মোঃ পশাল মিয়া, ডিবিসি নিউজের গাজীপুর স্টাফ রির্পোটার মাহমুদা শিকদার, বাংলা টিভি টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম,গাজীপুর বার্তা ২৪.কম সম্পাদক ও প্রকাশক জোবায়ের হোসেন ইফতি সহ আরো অনেকে এ উপস্থিত ছিলেন


More News Of This Category
bdit.com.bd