• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

গাজীপুরে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুর প্রতিনিধ / ২১৮ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা (ছাত্ররা) আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। ’এ বিষয়ে এনসিপি গাজীপুরের যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ বলেন, ‘হাসনাত কোথায় গিয়েছিলেন বা কেন আসছিলেন এরকম কোনও তথ্য আমাদের কাছে ছিল না। হামলার পর আমাদের কাছে একটা কল আসছে, তিনি হামলার শিকার হয়েছেন, তখন আমরা শুনেছি। এর আগে কিছুই জানতাম না। জানার পর আমাদের একটি টিম (ছাত্রদের) ঘটনাস্থলে গেছে। তদন্তের পর সঠিক তথ্য জানানো হবে।


More News Of This Category
bdit.com.bd