• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা

গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর

‎মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ১২০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

‎মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:
‎

গাজীপুরকে একটি আধুনিক, মডেল ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান। তিনি বলেন, “গাজীপুরে এমন কোনো স্টেশন নেই, যেখানে রাতে মানুষ নিজেকে নিরাপদ মনে করতে পারেন। সবার আগে সিটি কর্পোরেশনকে একটি মডেল ও নিরাপদ নগরীতে পরিণত করতে হবে। তবেই মানুষ নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবে।”
‎
‎তিনি বাসন মেট্রো থানার ১৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‎
‎কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
‎
‎ড. হাফিজুর রহমান বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, আধুনিক নাগরিক সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং কার্যকর জনসেবা নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মামুন এবং বাসন মেট্রো থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম।
‎
‎এ সময় গাজীপুর মহানগর, বাসন মেট্রো থানা ও ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎


More News Of This Category
bdit.com.bd