• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন

গাজীপুর প্রতিনিধি / ৮৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ-

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-০১ থেকে আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে, পিচ্চি রাজা(৩০) নামের এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।
​পলাতক আসামি রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, বাসা-১১৭ এর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাশিমপুর কারাগারের হাজতিদের আদালত থেকে হাজিরা শেষে ওই আসামিকে নিয়ে কারাগারে ফিরছিল। পথিমধ্যে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে আসামি বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এর জেলার জাহাঙ্গীর আলম  বলেন, পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

 


More News Of This Category
bdit.com.bd