• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাজীপুর সিটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন সুদীপ বসাক

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধ / ২৫৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাককে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কঠোর জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে তিনি নিজেকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সুদীপ বসাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া কাজগুলো নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গাজীপুর সিটিতে যোগদানের পর যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ বিভাগে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে তিনি বিশেষ সুনাম অর্জন করেন।

পদোন্নতির প্রতিক্রিয়ায় সুদীপ বসাক সৃষ্টিকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, প্রশাসক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই দায়িত্ব যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জ। নগরের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করা, অবকাঠামোর মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বাড়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

২০০৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে পদোন্নতির মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন তিনি। পরবর্তীতে ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনে যোগ দিয়ে স্বচ্ছতা, কঠোরতা ও নীতিনিষ্ঠ কাজের মাধ্যমে প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনেন।

সহকর্মী ও সংশ্লিষ্টরা জানান, সুদীপ বসাক সবসময় নীতিমালা মেনে কাজ করেছেন এবং কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেননি। তাঁর মতো সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা প্রতিষ্ঠানটির জন্য সম্পদস্বরূপ। নতুন এই দায়িত্ব তাঁর পেশাগত জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd