• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সক্রিয় প্রচারণায় জুলেখা আক্তার শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ বাসন থানার বিশেষ অভিযান: মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টানা বর্ষণে পানিবন্দি কালিয়াকৈর পৌর ৭ নং ওয়ার্ডবাসীর পাশে গাজীপুর জেলা পরিষদ ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সহায়তা গাজীপুর ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় বাসন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ টাকায় কেনা ইন্টারনেটের কেন থাকে মেয়াদ? ভোক্তাদের প্রশ্নে নতুন করে বিতর্ক ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা গাজীপুরকে নিরাপদ করতে ‘সেফ সিটি’ প্রকল্প: এআই ও স্মার্ট প্রযুক্তির নজরদারিতে আসছে মহানগর চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা, আবেদন এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তব্যে তিনি জিএমপিতে কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি জনগণকে দ্রুত, মানসম্মত ও প্রত্যাশিত পুলিশি সেবা প্রদানে আন্তরিকতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে দুপুর ১২টায় পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্যও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।


More News Of This Category
bdit.com.bd