• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের জাবান হোটেলের মালিক বাদল টঙ্গী পূর্ব থানায় গ্রে/ফ/তা/র রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী দিনদুপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক গাজীপুরে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, দিশেহারা গ্রাহক হরমুজ প্রণালি খুলে দিল ইরান, জ্বালানি বাজারে স্বস্তির আভাস পাঁচ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান হজযাত্রীদের উপহারসামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে বহিষ্কার

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, ক্রাইম রিপোর্টার :

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মনিরুল ইসলাম মনিরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে নগরজুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনা সৃষ্টি হয়। গাজীপুরজুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।


More News Of This Category
bdit.com.bd