• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি

‎গাজীপুর বেস্টটেক সিকিউরিটি সার্ভিসে চাকরির নামে প্রতারণা ও শ্লীলতাহানির দায়ে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

‎গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মৌ কানন ভবনের চতুর্থ তলায় বেস্টস সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা ও নাসরিন নামক এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ওই কোম্পানির  জিএম নিশাত সহ ৬ জন কে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী নাসরিন ৯৯৯ এ কল করলে বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন খানের নির্দেশনায় এএসআই জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আসামিদের আটক করে নারীকে উদ্ধার করা হয়।
‎আটককৃত আসামীরা হলেনঃ- যশোর জেলার ঝিকরগাছা থানার ফুলবাড়ী খোরশেদ আলীর ছেলে মোঃ নিশাত (৩০) কুষ্টিয়ার কোমাড়খালা থানার এলাহীপাড়ার মৃত তসলিম উদ্দিনের ছেলে মিজান(৪০), রাজশাহীর চারঘাট থানার সদরের আব্দুল হাকিমের ছেলে রাব্বানী মন্ডল(২০), বগুড়া জেলার শেরপুর থানার কানাইকান্দা এলাকার আশরাফ আলীর ছেলে মোঃ মারুফ (২০), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আনুনখালী গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) ও আবুবক্কর সিদ্দিকের ছেলে মোঃ জিহাদ (২০) এবিষয়ে ভুক্তভোগী নারী বলেন গত সোমবার (১সেপ্টেম্বর২০২৫ ইং) আনুমানিক সকাল ০৯.০০ ঘটিকায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বেস্টটেক সিকিউরিটি (প্রাঃ) কোম্পানির জিএম নিশাত  আমাকে চাকরী দেওয়ার কথা বলে  একটি বাসায় রুমের ভিতরে নিয়ে যায় এবং সেখানে আরো ৫ জন লোক ছিল তারা সকলে মিলে আমাকে জিম্মি করিয়া আমার কাছে থাকা  ৪,০০০/-টাকা নিয়ে যায় এবং আমাকে খারাপ প্রস্তাব দেয় ও অন্য এক বাসা বাড়িতে পাঠানো চেষ্টা করে তখন আমি রাজি না হওয়াতে জিএম নিশাতসহ আরো ৪/৫ জন আমার শরীরে হাত দেয় ও বিভিন্ন হুমকি ধামকিসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। পরে  কিছুক্ষণ পর আমি সুযোগে বুঝে উক্ত বাসার সিড়িতে দাড়িয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে সব খুলে বলি। পরে বাসন থানার ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে  আমাকে উদ্ধার করে এবং জিএম নিশাত সহ আরো ৫জনকে বাসন  থানা হেফাজতে নিয়ে আসে। ভুক্তভোগী নাসরিন বলেন গতকাল টাকার জন্য আমি স্থানীয় কয়েকজন সাংবাদিকের সহযোগিতা চাই, সাংবাদিকরা আমাকে সহযোগিতা করতে বেস্টটেক সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ এর অফিসে গেলে ওই অফিসের জিএমসহ আটককৃত আসামিরা সাংবাদিকদের অপমান-অপদস্ত করেন, তারা সাংবাদিকদের ছবি ও ভিডিও করেন আর বলেন আপনারা কিসের সাংবাদিক? আপনারা আমাদের কিছুই করতে পারবেন না। এক সাংবাদিক বলেন আমরা যখন বেস্টটেক সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) কোম্পানি লিঃ এ যাই যাওয়ার সাথে সাথে কয়েকজন দৌড়ে চলে আসে আমাদের ঘিরে লাখেন এবং আমাদের ছবি ও ভিডিও করে বলেন আপনি কে, কেন এসেছেন, কিসের সাংবাদিক আপনি? তখন নাসরিন ৯৯৯ এ কল করেন, কল করার সাথে সাথে বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলিশ পাঠিয়ে দিয়েছেন, এজন্য জিএমপি বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন খানকে ধন্যবাদ জানাই, তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ও আসামিদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর জন্য। আমরা মনে করি গতকালের ঘটনায় বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যে কাজটি করেছেন তা আইনের জয় হয়েছে। এবিষয়ে জিএমপি বাসন মেট্রো থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহীন খান বলেন প্রতারণা ও শ্লীলতাহানির শিকার এক নারীর ৯৯৯ কলে ঘটনাস্থল থেকে ৬ জন আটক করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd