• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে আনন্দ মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

গাজীপুর জেলার কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

মোহাম্মদ ফরহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মোহাম্মদ ফরহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি :

 

গাজীপুর জেলার কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । সভাপতি হিসেবে মো:আশরাফুল আলম (কাজল) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন। ১৫ই মে (বৃহস্পতিবার) দলিল লেখক সমিতির অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।এসময় নির্বাচন কমিশন এর দায়িত্ব পালন করেছেন হাফিজুর রহমান, সহকারী নির্বাচন কমিশন এর দায়িত্ব দায়িত্ব পালন করে নুরুল ইসলাম, সমন্বয়কারী মো: আনারুল হক (বাচ্চু), মো: জাকির হোসেন খন্দকার, মো: আমিনুল ইসলাম। ভোট গ্রহন শেষে বিকাল ৫ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সংগঠনে ১০০ জন ভোটারের মধ্য ৯৯জন ভোটার ভোট প্রদান করেন। মোট ১১টি পদে ১৮ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (কাজল) পেয়েছেন ৫১ ভোট, সহ সভাপতি মোনায়েম খাঁন ৭৩ ভোট, সাধারণ সম্পাদক মো: হায়দার আলী শেখ ৩৩ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: যোবায়ের আলম (শিমুল), সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মুনসুর আলম শেখ, অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের ৫০ ভোট, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন ভোট ৫০, কার্যকরী কমিটির মো: মোতাছিম বিল্লাহ ( নয়ন) সদস্য ৭৪ ভোট, মিজানুর রহমান ৫৭ভোট, হাবিব রানা ৫৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচন পরিদর্শনে এসে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে কালীগঞ্জ সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


More News Of This Category
bdit.com.bd