নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
আজ এক যৌথ বিবৃতিতে বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এবং থানার সকল স্তরের নেতৃবৃন্দ এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
”জনাব মজিবুর রহমান একজন জননন্দিত নেতা এবং যোগ্য অভিভাবক। তাঁর মতো একজন দূরদর্শী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও দিকনির্দেশনায় এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে এবং একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি আরও এগিয়ে যাবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মেধাভিত্তিক সমাজ গঠনে মেয়র মজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে তাঁর এই নতুন যাত্রা সফল হোক—এই শুভকামনা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজসহ সর্বস্তরের নেতৃবৃন্দ