• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আকাশ’সহ গ্রেপ্তার ৬, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা লুট!! শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধে ভারতের আনুষ্ঠানিক বার্তা গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা রাতে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার দুই মিনিটের বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব

গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

গাজীপুর প্রতিনিধি / ৬২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন এনায়েতপুর বালুর মাঠ এলাকায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় সিফাত হোসেন (১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. দানেজ আলী (৪৬) বাদী হয়ে কাশিমপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে— মো. রবিউল ইসলাম (১৯), মো. রাকিব হোসেন (২০), মো. ইমন (২২) ও মো. লিমন (২০)। অভিযোগে বলা হয়েছে, তারা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং মাদকসেবন ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে এনায়েতপুর এলাকার আইয়ুব আলীর সংলগ্ন বাবলু সাহেবের বালুর মাঠে খেলাধুলা করতে যায় ‘বারেন্ডা এফ.চাঁন একাডেমী’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিফাত হোসেন। এ সময় অভিযুক্তরা সেখানে প্রকাশ্যে গাঁজা ও বিড়ি সেবন করছিল। সিফাত তাদের মাদক সেবন করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, রবিউল ইসলামের নেতৃত্বে অভিযুক্তরা সিফাতকে ঘিরে ধরে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও ফুলে যাওয়ার ঘটনা ঘটে।

এদিকে ছেলেকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে সিফাতের বাবা মো. দানেজ আলীকেও ধারালো রামদা দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে জানানো হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার এসআই আল-আমিন বলেন, “এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো বাদীপক্ষের লিখিত অভিযোগ ও তাদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।


More News Of This Category
bdit.com.bd