• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গনতন্ত্র পূর্ণ না হওয়ার পর্যন্ত আন্দোলন চলবে কেন্দ্রীয় নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মোহাম্মদ সালাহ উদ্দিন,ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাজার হাজার নেতৃবৃন্দের বিজয় র‍্যালীতে বক্তব্যে বলেন- গনতন্ত্র পূর্ণ না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। ৫ আগষ্ট বিকেলে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোর উপজেলা বিএনপি ও তার সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী শুরু হয়ে সাউদপাড়া, ধানমহাল, চাউল মহাল, মধ্য বাজার,সাজিউড়া মোর হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন-গনতন্ত্র পূর্ণ না হওয়ার পর্যন্ত আন্দোলন চলবে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া,সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, মাহবুবুল আলম জরিপ, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান ভুইঁয়া মহসিন, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান হ্রদয়,সাধারণ সম্পাদক কাউসার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, যুগ্ম আহ্বায়ক হানিফ খান, উপজেলা তাতীদলের আহবায়ক মোঃ আবদুর রহমান, উপজেলা মৎস্য জীবি দলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না, পৌর মহিলা দলের সভাপতি উর্মী বকুল সহ উপজেলা ও পৌর বিএনপি’র সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায়- কেন্দুয়া আটপাড়া আসনের বিএনপির নমিনি জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি ও তার সকল অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিজয় মিছিলে অংশ নেন পৌর শহরে বিভিন্ন রাস্তা পরিদর্শন করে।


More News Of This Category
bdit.com.bd