• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

খতিব মোহেববুল্লাহ মিয়াজির কথিত অপহরণ রহস্য উদঘাটনে নতুন মোড়

টঙ্গী প্রতিনিধি / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

টঙ্গি প্রতিনিধি :

 
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজিকে (৬০) অপহরণের অভিযোগ ঘিরে তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, যেভাবে অপহরণের অভিযোগ আনা হয়েছিল, ঘটনাটি বাস্তবে সেভাবে ঘটেনি।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫৪, ধারা-৩২৩/৩৪১/২৯৫/৩৬৪/৩৭৯/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড)। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২২ অক্টোবর সকালে খতিব মোহেববুল্লাহ মিয়াজি সকালে হাঁটতে বের হলে অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, নির্যাতন চালায় এবং পরবর্তীতে পঞ্চগড়ে ফেলে যায়। তবে তদন্তে ঘটনাটি অন্যরকম চিত্র তুলে ধরেছে। মামলার তদন্তকারী টিম খতিবের বাসা থেকে শুরু করে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। দেখা যায়, ওই সময়ের মধ্যে কোনো অ্যাম্বুলেন্স চলাচলের প্রমাণ মেলেনি। বরং ২২ অক্টোবর সকাল ৭টার পর থেকে প্রায় দুপুর পর্যন্ত খতিবকে একা হাঁটতে এবং পরবর্তীতে গাবতলী শ্যামলী কাউন্টারে অবস্থান করতে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, দুপুর ২টার দিকে তিনি নিজেই ঢাকা থেকে পঞ্চগড়গামী শ্যামলী পরিবহনের একটি বাসে (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৩২৬, সিট ই-১) ওঠেন। যাত্রাপথে বগুড়ার শেরপুর থানাধীন পেন্টাগন হোটেলে নামাজ আদায় করে আবার বাসে ওঠেন। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে পঞ্চগড় পৌঁছান। জিজ্ঞাসাবাদে খতিব মোহেববুল্লাহ মিয়াজি জানান, টঙ্গী থেকে হাঁটতে বের হয়ে হঠাৎ দূরে যাওয়ার ইচ্ছা জাগে। এক পর্যায়ে তিনি মীরেরবাজার, ভোগরা বাইপাস হয়ে গাবতলী যান এবং সেখান থেকে পঞ্চগড়গামী বাসে ওঠেন। পঞ্চগড়ে পৌঁছে প্রস্রাবের সময় পোশাক ভিজে যাওয়ায় তিনি পায়জামা ও পাঞ্জাবি খুলে ফেলেন এবং ঠান্ডা অনুভব করায় রাস্তার পাশে শিকল পেঁচিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান। পুলিশ জানায়, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তকারীরা খতিবের বক্তব্য যাচাই-বাছাই করছেন এবং কেউ প্ররোচনামূলকভাবে তাকে পঞ্চগড়ে পাঠিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে পুরো ঘটনার সত্যতা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।


More News Of This Category
bdit.com.bd