• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

‎ ‎কাশিমপুরে বস্তাবন্দি ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক / ১৯২ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

‎গাজীপুর মহানগর কাশিমপুরের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড এর ভবানীপুরের লতিফপুর বাজার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে হাত, পা, মেরুদন্ডের হাড়, ও মাথার খুলি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে জিএমপি কাশিমপুর থানা পুলিশ। এলাকাবাসী জানায়, আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে ছোট বাচ্চারা ঘটনাস্থলের পাশে মাঠে ফুটবল খেলতে গেলে দুর্গন্ধ পায় দুর্গন্ধ পাওয়ার পর পাশে তাদের বড় ভাইকে জানায় তারপর সে দুর্গন্ধের দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় বস্তাবন্দি অবস্থায় মানব কঙ্কাল তারপর সে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে কঙ্কালের বিষয় অবগত করেন। পরে জিএমপি কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ছিন্নভিন্ন মানব কঙ্কাল উদ্ধার করে। এ বিষয়ে কাশিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd