• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

কালীগঞ্জ কল্যাণ সংস্থার নতুন কমিটি অনুমোদন

গাজীপুর প্রতিনিধি : / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিতপ্তরের গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার নতুন কমিটি অনুমোদি হয়েছে। এতে আ্যাড. মু. আতিকুর রহমার ভুঞাকে সভাপতি ও মো. মাশহুদুর রহমান সাজেদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩ বছরের জন্য সম্প্রতি নতুন এই অনুমোদন করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এস. এম. আনোয়ারুল করিম। কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি নুর আক্তার বেগম, যুগ্ম সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ আ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, নির্বাহী সদস্য কাজী গোলাম রাব্বানী ও মো. আক্তারুজ্জামান। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালীঞ্জের একটি রেষ্টুরেন্টে নতুন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এতে কার্যকরী সকল সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। এ সময় সংগঠনের সাধারণ সদস্য মো. খোকন মিয়া, রাসেল মিয়া ও সৈয়দা সেলিনা পারভীন রত্না উপস্থিত ছিলেন।এদিকে, ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা করে কালীগঞ্জ কল্যাণ সংস্থার ৭ সদস্য বিশিষ্ট নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্য উপদেষ্টারা হলেন মো. মুর্শিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুনির উদ্দীন আহমেদ, নাইম এস আহমেদ, ফারজিন নাওয়ার জামান, ইঞ্জিঃ মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান।


More News Of This Category
bdit.com.bd