• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় দৈনিক নববাণী পত্রিকার গাজীপুর জেলা অ্যাম্বাসেডর প্রতিনিধি স্বপন চন্দ্র দাস (৫৫)।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে স্বপন চন্দ্র দাস উল্লেখ করেন, তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি আবাসিক হোটেলে পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের জন্য যান। সেখানে শাহজাহান (৪০) নামের এক ব্যক্তি এবং তার সহযোগী তাকে টাকা নেওয়ার অনুরোধ করেন। তিনি টাকা নিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তাকে খুন জখম করার হুমকি দেন। পরে ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে ফোন করেও তাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক স্বপন চন্দ্র দাস।
লিখিত অভিযোগে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তদের হুমকির কারণে যেকোনো সময় তার জানমালের ক্ষতি হতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd