• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলা দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী গাজীপুর কাউলতিয়া ইউনিয়ন-এ অবৈধ মাটি কাটায় ফসলি জমি ও নদী হুমকির মুখে কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জাহাজী শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংগঠনের তীব্র প্রতিবাদ ওয়ার্ড সংসদ ও চার নির্মাণের আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আতিকুল ইসলাম দেশের মাদক নির্মূলে আইজিপি কে নির্দেশ-প্রধানমন্ত্রী। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী গাজীপুর টঙ্গী‌তে পরিত্যক্ত আ’লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মোঃ রাসেল মিয়া গাজীপুর / ৫৬১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রাসেল মিয়া গাজীপুর

 

“যে মানুষটি নিজের জমি বিক্রি করে, আটবার কারাবরণ করে, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি—তিনি আজ মেয়র হতে চান শুধুই মানুষের ভালোবাসার জন্য।” বিগত সাড়ে ১৭ বছর যেন ছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি হামলা ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল, আর্থিকভাবে কোণঠাসা করা—একটি মানুষের জীবনকে থামিয়ে দিতে যা যা দরকার, তার সবই যেন ঘটেছে তার সঙ্গে। মোট আটবার গ্রেফতার,কিন্তু একটি মামলায় শুধু একেবারেই টানা প্রায় ১৮ মাসের নির্যাতন—তবুও ভেঙে পড়েননি তিনি। স্বৈরাচার সরকারের দমন-পীড়নের সময় রাজপথে ছিলেন সামনের কাতারে। নির্যাতন, হামলা, গ্রেফতারকিছুই তাকে দমাতে পারেনি।“ দমনের অন্ধকারে মাথা নত নয়—রাজপথের সাহসী কণ্ঠ, নির্যাতন সহ্য করেও আপসহীন সংগ্রামের প্রতীক। তিনি আর কেউ নন, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ।অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে কথা বলার কারণেই তাকে বারবার টার্গেট করা হয়। নিজ প্রতীক জমি বিক্রি করে দিন পার করেছেন, পরিবার নিয়ে কাটিয়েছেন অনিশ্চয়তার দিন। কঠিন সময়গুলোতে পাশে ছিলেন শুধু তার বৃদ্ধ বাবা-মা। তাদের সহায়তা আর জনগণের ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি।নির্যাতনের প্রতিটি দাগ আজও তার জীবনের সাক্ষী। তবুও প্রতিহিংসা নয়, মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য বলে জানান তিনি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে তার একটাই আবেদন—“ আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। মেয়র হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই। ”স্থানীয়রা বলছেন, দীর্ঘ দুঃসময়ের পরও মানুষের পাশে থাকার এমন প্রত্যয় বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই সন্তানের পাশে কিভাবে দাঁড়ায়।


More News Of This Category
bdit.com.bd