• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

গাজীপুর প্রতিনিধি / ৮৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি   :

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

বুধবার (০৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্র জানায়, এর আগে আদালত থেকে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে তার জামিনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে সেগুলো যাচাই-বাছাই করে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, “বুধবার আনুমানিক রাত ১০ টায় সেলিনা হায়াৎ আইভী কারাগার হতে মুক্তি পেয়েছে। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে, সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd