• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপির ফুলেল শুভেচ্ছা গাজীপুরে বিকাশের টাকা ডাকাতি: বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা ইমরান ও সহযোগী গ্রেপ্তার গাজীপুরে ‘বগা রিপনের’ বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ল কাঠের স্তূপ গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার গাজীপুরে পেট্রোলসহ আওয়ামী লীগের নেতা ও সহযোগী আটক, প্রাইভেটকার জব্দ হাইকোর্টে জামিন, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আবদুল্লাহ গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন এর নায়েক তৈয়বুল গ্রেফতার

Reporter Name / ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার (রমজান আলী): কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার ইয়াবাসহ একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নায়েককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম তৈয়বুল ইসলাম। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহন কাউন্টারের পাশে তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন একজন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি। পরে সেখানে এপিবিএন সদস্যকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক এপিবিএন সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।


More News Of This Category

bdit.com.bd