• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

একটি আসনও পায়নি জাতীয় পার্টি

ডেক্স রিপোর্ট / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। উৎসবের এই নির্বাচনে ৭০ আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ৫০ রাজনৈতিক দল অংশ নিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগহীন ভোটে জাতীয় পার্টি (জাপা) বড় পরিসরে অংশ নিলেও ভরাডুবির মুখে পড়েছে। দলটি ১৯৬টি আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত একটি আসনেও জয়ের মুখ দেখতে পারেনি। বিশেষ করে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরের ছয়টি আসন এবার দাঁড়িপাল্লার কবজায়। রংপুর শহরের আসনটি জাপার শক্ত ভোটভিত্তি রয়েছে বলে ধারণা করা হতো। কারণ, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি এখানে। কিন্তু এবার সেই আসনেই দলীয় চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। বেসরকারি ফল অনুযায়ী, রংপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ৭৪ হাজার ১৭১ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন। অন্যদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদের পান ৩৭ হাজার ৯৩৩ ভোট। জানা গেছে, নির্বাচনের দিন জিএম কাদের নিজে ভোটকেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউসেনপাড়া এলাকার বাসায় ছিলেন। যদিও দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন। জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার গাইবান্ধা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোটে বিজয়ী। ধানের শীষ প্রতীকের প্রার্থী জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়ে দ্বিতীয় ও জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ৩৩ হাজার ৯২৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে।


More News Of This Category
bdit.com.bd